আমিরের স্ত্রী হচ্ছেন মল্লিকা শেরাওয়াত!
আবারো বলিউডে চর্চার বিষয়বস্তু অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। তবে এবার তাঁকে ঘিরে নতুন কোনও বিতর্ক নয়। এবার আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবিতে তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মল্লিকা শেরাওয়াতকে।
আমিরের এই আসন্ন ছবির বিভিন্ন চরিত্রের জন্য অডিশন নেওয়া হয়েছিল। সেখানে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য অডিশনে নাকি নাম দিয়েছিলেন বলিউডের অন্যতম ‘হট’ অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতও।
খুবই সাধারণ মেক-আপে নাকি অডিশন দিতে গিয়েছিলেন মল্লিকা। অডিশনে হরিয়ানী ভাষায় তাঁকে ছবির ডায়লগ বলতে বলা হয়। তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, হরিয়ানী ভাষায় কথা বলে খুবই মজা পেয়েছেন তিনি। এর আগে ডার্টি পলিটিকস ছবিতেও হরিয়ানীতে কথা বলতে দেখা গেছে মল্লিকাকে।
জানা গেছে, এই ছবিতে কুস্তিগীরের চরিত্রে অভিনয়ের জন্য ২২ কিলো ওজন বাড়িয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। এই মূহুর্তে তাঁর ওজন ৯০ কিলো। এই ছবির জন্য কয়েকমাস ধরে হরিয়ানী ভাষা শিখেছেন আমিরও।
এএ