আবারো সেন্সরে থামলো সানি লিওন (ভিডিও)


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ০২ মে ২০১৫

আবারো সেন্সর বোর্ডের বাধার মুখে পড়লো সাবেক পর্নস্টার সানি লিওন অভিনীত ‘মাস্তিজাদি’ ছবিটি। মে দিবসে সানি লিওন অভিনীত ‘মাস্তিজাদি’ ছবিটি মুক্তির কথা থাকলেও সেন্সর বোর্ডের বাধার মুখে শেষ পর্যন্ত তা মুক্তি পায়নি।

জানা গেছে, বলিউডের প্রথম অ্যাডাল্ট মুভি ‘মাস্তিজাদি’ ১ মে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তির মুখে পিছিয়েছে মুক্তির তারিখ। তবে নতুন কোনো তারিখ ঠিক করেননি নির্মাতা মিলাপ যাবেরী। কারণ ছবিটি এখনো সেন্সর বোর্ডের কাছেই পড়ে আছে।

বলিউড হাঙ্গামার এক রিপোর্টে বলা হয়েছে, ভারতের সেন্সর বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর সদস্যরা এখনও সানির ‘মাস্তিজাদি’ ছবি নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। ছবিতে অ্যাডাল্ট দৃশ্য ছাড়াও বেশকিছু সংলাপেও নাকি সমস্যা রয়েছে। যা শুনে সিনেমা মুক্তির পর উগ্রপন্থিরা উস্কে যেতে পারে।

সেন্সর বোর্ডের ছুরিকাতলে পড়ে সানির ‘মাস্তিজাদে’ আদৌ মুক্তির আলো দেখে কি না তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন।



এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।