বিয়ের পিঁড়িতে ডিজে সোনিকা
বিয়ের পিঁড়িতে বসছেন আলোচিত ডিজে ও অভিনেত্রী মারজিয়া কবির সোনিকা। মার্চে অনানুষ্ঠানিক ভাবে বিয়ে সম্পন্ন হলেও এখন তিনি পুরোদমে বিয়ের পরিকল্পনা নিয়ে ব্যস্ত।
জানা গেছে, সোনিকার বরের নাম জাইনুল আদি আসলাম। পেশায় ব্যবসায়ী। দীর্ঘদিন থেকেই তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। এরই সফল পরিনীতি বিয়ে।
নিজের বিয়ের অনুষ্ঠান নিয়ে উচ্ছসিত সোনিকা এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, গত ৯ বছরে কত বিয়েতে যে ডিজে হিসেবে পারফর্ম করলাম তার হিসাব নাই। এবার নিজের বিয়ের অনুষ্ঠানের প্ল্যান করতে যেয়ে জান বেরিয়ে যাচ্ছে!
এএ