এবার টিভি শো নিয়ে আসছেন লিসা


প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৭ মে ২০১৫

গত বছরে বলিউডের অন্যতম আলোচিত, প্রশংসিত এবং পুরস্কৃত ছবি ‘কুইন’ যারা দেখেছেন, কঙ্গনা রানাউতের পাশাপাশি আরকেজন নারীকে তারা মনে রাখবেনই। লিসা হেইডেন। বিদেশ গিয়ে কঙ্গনা যে নারীর আশ্রয় পান, সেই সেক্সবম্ব লিসার শারীরী আকর্ষন আর অভিনয় দুটোই মন কেড়েছে দর্শক-সামলোচকের। এরপর ‘দ্য শৌকিনস’-এও একইরকম আবেদন নিয়ে হাজির হয়েছেন লিসা।

কিন্তু এসবের আগেও ভারতের মডেলিং জগতে লিসা শীর্ষ ছুঁয়ে দাপটের সঙ্গে কাজ করেছেন।

ভারতের এই হট সুপার মডেল এবং অভিনেত্রীকেই এবার দেখা যাবে মডেল হান্ট বিষয়ক একটি টিভি রিয়ালিটি শো-তে। ‘ইন্ডিয়া’স নেক্সট টপ মডেল’ নামের এই শো-এ বিচারক হিসেবে থাকছেন মিস হেইডেন। আর তা নিয়ে যথেষ্ট উত্তজিতও তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে লিসা এ নিয়ে তার উত্তেজনা জানান দিলেন। তিনি লেখেন, `আমি সাংঘাতিক উত্তেজিত। আসছি, মেয়েরা!’

নিজের শারীরিক সৌন্দর্য্যকে যিনি উপস্থাপন করতে পেরেছেন নিপুণ সাবলীলতায়, এমন শো-এর বিচারক হিসেবে সেই লিসাকেই তো মানায়!

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।