সালমান খানের জামিন আবেদনের শুনানি চলছে


প্রকাশিত: ০৭:০০ এএম, ০৮ মে ২০১৫

গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলায় বলিউডের প্রভাবশালী অভিনেতা সালমান খানের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি শুরু হয়েছে।

শুক্রবার বাংলাদেশ সময় পৌনে ১২টার দিকে বোম্বে হাইকোর্টে এ জামিন আবেদনের শুনানি শুরু হয়। তবে সালমান খান আদালতে উপস্থিত নেই। তিনি তার বান্দ্রার বাসায় আছেন।

গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলায় গত বুধবার সালমান খানকে ৫ বছরের কারাদণ্ড দেয়  মুম্বাইয়ের একটি আদালত।

এর আগে, এক যুগেরও বেশি সময় পর বুধবারই ওই আদালত সালমান খানকে দোষী সাবস্ত করে।

সেদিনই বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানান সালমনের আইনজীবী। হাইকোর্ট সালমানের দুদিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।

এদিকে, গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহানির্বাণ সেনা।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।