সালমানের জন্য কাঁদলেন ঐশ্বর্য


প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৮ মে ২০১৫

গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়া মামলায় বম্বে হাইকোর্টের নির্দেশে আপাতত জেলে যেতে হচ্ছে না সালমান খানের। বুধবার মুম্বইয়ের দায়রা আদালত ২০০২-এর এই মামলায় ৪৯ বছরের অভিনেতাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর মুষড়ে পড়েছিল বলিউড।

শুক্রবার ওই সাজা স্থগিত রাখল হাইকোর্ট। এই রায়ে বলিউড যেমন খুশি তেমনই চোখের জল মুছে হাসি ফুটেছে ঐশ্বর্যর মুখে। তবে এই ঐশ্বর্য কিন্তু সালমানের একদা প্রেমিকা ঐশ্বর্য রাই নন। তিনি সালমনের একনিষ্ঠ ভক্ত ঐশ্বর্য চৌবে।

জানা গেছে, বুধবার সলমন দোষী সাব্যস্ত হওয়ার পরই কাঁদতে শুরু করেছিলেন ঐশ্বর্য। সেই থেকে এক নাগাড়ে তিনি নাকি কেঁদেই চলেছিলেন আর প্রার্থনা করছিলেন। শুক্রবার বম্বে হাইকোর্টের নির্দেশ তাঁর মুখে হাসি ফিরে এসেছে।

উত্তর ভারতের বাসিন্দা ঐশ্বর্য ‘এক থা টাইগার’ সিনেমার শ্যুটিং চলাকালে প্রথমবার মুম্বই এসেছিলেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।