পুলিশ অফিসার প্রিয়াঙ্কা
নিত্য নতুন ব্যতিক্রমী চরিত্র নিয়ে কাজ করার জন্যই আর সবার থেকে এগিয়ে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি তিনি ‘গঙ্গাজল ২’ নামের একটি ছবিতে আইপিএস অফিসারের ভূমিকায় কাজ শুরু করেছেন।
গেল শনিবার প্রকাশ হয়েছে ছবিটিতে প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম লুক। প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আলোচনায় এসেছেন এই নায়িকা।
গঙ্গাজল-২ ছবিটি পরিচালনা করেছেন প্রকাশ ঝা। এর আগে ২০০৩ সালে তারই পরিচালনায় তৈরি হয়েছিল ‘গঙ্গাজল’। এটি তারই সিক্যুয়েল হতে যাচ্ছে। এই সিনেমায় একজন সাহসী আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। ছবিতে তার চরিত্রটির নাম আভা মাথুর।
তবে সবথেকে বড় চমক হল, এই ছবিতে প্রধান ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন পরিচালক স্বয়ং অর্থাৎ প্রকাশ ঝা।
এলএ