নজরুলের সব গান গাওয়া সম্ভব নয়


প্রকাশিত: ০৭:৩২ এএম, ১১ মে ২০১৫

জি-সিরিজ থেকে প্রকাশিত হলো সালাউদ্দিন আহমেদের কন্ঠে নজরুল সঙ্গীতের নবম একক অ্যালবাম ‘চিত্তগীত’। রোববার রাজধানীর একটি রেঁস্তোরায় অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।

অ্যালবামের মোড়ক উন্মোচন করেন- এমিরিটাস অধ্যাপক ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম। এ সময়ে আরো উপস্থিত ছিলেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহি পরিচালক ইকরাম আহমেদ, ট্রাস্ট্রি বোর্ডের সদস্য খিলখিল কাজী ও জি-সিরিজ ও অগ্নিবীণা’র কর্ণধার নাজমুল হক ভুঁইয়া।

প্রকাশিত অ্যালবামে রয়েছে ১০টি গান। গানগুলোর শিরোনাম হলো- ‘একি সুরে তুমি গান শোনালে’, ‘দেখে যারে রুদ্রাণী মা’, ‘কে তুমি দূরের সাথী’, ‘সখি বাঁধলো বাঁধলো’, ‘ঐ ঘর ভুলানো সুরে’, ‘ভুল করে যদি ভালোবেসে’, ‘ফুল ফাগুনের এল মরশুম’, ‘আসলো যখন ফুলের ফাগুন’, ‘বাগিচায় বুলবুলি তুই’ ও ‘মালা গাঁথা শেষ না হতে’।

অ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়।

অ্যালবাম নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘প্রিয় কবি নজরুলের জনপ্রিয় তথা দুরূহ গান নিয়ে আমার নবম অ্যালবাম প্রকাশ। ৪০ বছর সঙ্গীত চর্চা করে বুঝেছি এক জীবনে নজরুলের সব গান গাওয়া সম্ভব নয়। তাই এ অ্যালবামের গানগুলো বর্তমান সময়ের গায়কীতে গেয়ে রেকর্ড করেছি, নতুন প্রজন্মের শ্রোতাদের জন্য।’

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।