মাধবীলতা হয়ে ফিরছেন অপি


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১৬ মে ২০১৫

না, এ মাধবীলতা সমরেশের বিখ্যাত কালবেলা, কালুপুরুষের নায়িকা নয়। এ আমাদের প্রিয় অভিনেত্রী অপি করিম। দীর্ঘদিন ছোটপর্দায় দেখা নেই তার। নিয়মিত নন গত দুই তিন বছর ধরেই। হঠাৎ বৃষ্টির মতো বিজ্ঞাপন, বিশেষ দিবসের নাটক-টেলিফিল্মে কিংবা উপস্থাপকের ভূমিকায় দেখা মেলে।

তবে অপি ভক্তদের জন্য সুখবর হলো আবারো পর্দায় ফিরছেন প্রিয় অভিনেত্রী। আসন্ন ঈদের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করলেন তিনি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘এ শহর মাধবীলতার না’। নাটকে অপি করিম মাধবীলতার চরিত্রে অভিনয় করবেন।


এখানে অপির বিপরীতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। ২০১৩ সালে একই পরিচালকের ‘ধূপছায়া গোধূলী বেলা’ নাটকে সর্বশেষ একসঙ্গে অভিনয় করেছেন এ দুই তারকা।

আগামী মাসের ৫ তারিখ থেকে ঢাকার বিভিন্ন স্থানে ‘এ শহর মাধবীলতার না’ নাটকটির শুটিং হবে বলে জানিয়েছেন নির্মাতা সাগর জাহান।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।