নির্মাতা নিপুনকে বিয়ে করলেন এলিটা (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৯ মে ২০১৫

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ও ইংরেজী দৈনিক ‌‘ডেইলি স্টার’র সাংবাদিক এলিটা করিম বিয়ে করেছেন। শুক্রবার রাতে মুকিম ব্রাদার্স খ্যাত নির্মাতা আশফাক নিপুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো লুকিয়ে লুকিয়ে প্রেমের জল পান করছিলেন এলিটা ও নিপুন। অবশেষে সেই সম্পর্কের শেষ পরিণতিতেই বিয়ে।


শুক্রবার রাতে রাজধানীর অট্রিয়াম রেস্টুরেন্ট সম্পন্ন হওয়া এ বিয়েতে উপস্থিত ছিলেন নানা অঙ্গনের তারকারা। তাদের মধ্যে ইরেশ জাকের, কণা, কোনাল, নুসরাত ফারিয়াসহ আরও অনেকেই ছিলেন।



প্রসঙ্গত, প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে গান গেয়ে আসছেন এলিটা। তবে তার একক অ্যালবামটি প্রকাশ হলো গেল সপ্তাহে। অন্যদিকে সময়ের আলোচিত তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম একজন আশফাক নিপুন। তিনি মোস্তফা সরোয়ার ফারুকীর ভাই বেরাদর গ্রুপেরও একজন সদস্য।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।