অস্ত্রোপচার হবে ধর্মেন্দ্রর
কাঁধে যন্ত্রণা এবং দুর্বলতার জন্যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের লৌহ মানব খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিঢ় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে তার স্ত্রী হেমা মালিনী জানিয়েছেন, সুস্থতার জন্য ধর্মেন্দ্রর অস্ত্রোপচার করা হবে। তিনি নিজের এক টুইটে আরো জানিয়েছেন, ‘ধরমজীর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেশ কম। তাই খানিকটা অ্যানিমিক হয়ে পড়েছেন তিনি। তার কাঁধে একটি ছোটখাটো অস্ত্রোপচার হবে।’
ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়াতে তার ভক্তদের ভেতরে গভীর উদ্বেগ দেখা দেয়। ধর্মেন্দ্রর দ্রুত আরোগ্য কামনায় তার অনুরাগীদের ভগবানের কাছে প্রার্থনারও অনুরোধ জানিয়েছেন হেমা মালিনী।
আজ অভিনেতার বড় কন্যা এষা দেওলও টুইটারে জানিয়েছেন, তার বাবা একেবারেই সুস্থ এবং ভাল আছেন। গত ২৭ মে ধর্মেন্দ্রকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। এষা ধর্মেন্দ্রের সমস্ত শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন তাদের উদ্বেগ-উৎকন্ঠা দেখে।
এলএ