বলিউড কাঁপছে বজরঙ্গী ভাইজানে! (ভিডিও)
প্রকাশিত হল বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’ ছবির টিজার। প্রকাশের পর পরই ভিডিওটি দেখতে ইউটিউবসহ সকল অনলাইন মাধ্যমে হুমড়ি খেয়ে পড়েছেন সালমান ভক্তরা।
একটি অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে গিয়েছেন ৩৯ বছর বয়সী সালমান। সেখান থেকেই এই টিজারের লিঙ্কটি টুইটারে শেয়ার করেছেন তিনি। ব্যাস, তারপর থেকেই চলছে ভাইজানের বাজিমাত। মাত্র এক দিনের মধ্যেই ইউটিউবে এর দর্শক সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ লাখ!
টিজারে দেখানো হয়েছে পাকিস্তান থেকে একটি মেয়ে ভারতে এসে হারিয়ে যায়। তাকে খুঁজে পান সালমান। সেই মেয়েটিকে ঘিরেই ছবিটির গল্প এগিয়ে যাবে।
এই ছবির পরিচালক কবির খান। সালমানের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন কারিনা কাপুর। এছাড়াও রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।
বৃহস্পতিবারই ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। সামনের ঈদেই মুক্তি পাবে ছবিটি।
ভিডিওতে দেখুন ‘বজরঙ্গী ভাইজান’ ছবির টিজার-
এলএ