সিগারেট খান পরীমনি!
আমাদের সমাজে সাধারণত নারীরা ধুমপান করেন না। কিন্তু হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি একটা দু`টো নয়; ৯২টি সিগারেট খেয়েছেন!
না, মিষ্টি মুখশ্রীর এই অভিনেত্রী ব্যক্তিজীবনে মোটেও ধুমপান করেন না। তার নতুন ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’র চরিত্রের প্রয়োজনেই তাকে সিগারেট খেতে হয়েছে। আর সিগারেট খাওয়ার সেই দৃশ্যটি ওকে করতেই এক এক করে ৯২টিতে গিয়ে ঠেকল সিগারেটের সংখ্যা। এতে অবশ্য বেশ ভুগতে হয়েছে পরীমনিকে।
এ প্রসঙ্গে পরীমনি নিজেই গণমাধ্যমকে বলেন, ‘আমার নতুন ছবিতে একটা দৃশ্যের জন্য আমি ৯২টি সিগারেট খেয়েছি। সিগারেট টান দেয়ার সময় মাঝে মাঝে ধোঁয়া নাকে মুখে উঠে যেত। চোখ-মুখ লাল হয়ে যেত। তখন প্রচন্ড মাথা ঘুরতো। কিন্তু কিছু করারও ছিলো না। কষ্ট হলেও এ এক অন্যরকম অভিজ্ঞতা হয়ে রইল।’
প্রসঙ্গত, শামীমুল ইসলাম শামীম পরিচালিত আমার প্রেম আমার প্রিয়া সিনেমার একটি দৃশ্যের জন্য পরীমনিকে পুরুষ চরিত্রে দেখা যাবে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন আরজু।
ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ ও রেবেকা প্রমুখ।
এলএ