শ্রীলংকান সঙ্গীত পরিচালকের সুরে পড়শী
`দিন কেটে যায় অবেলায়` শিরোনামের একটি গানে শ্রীলংকান সুরকার এবং সঙ্গীত পরিচালক রাজ থিলায়ামপালামের সুর ও সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। গানটি লিখেছেন গুঞ্জন রহমান। জানা গেছে, গানটি মিউজিক ভিডিওসহ অনলাইনে খুব শিগগিরই প্রকাশ করা হবে।
এ সম্পর্কে পড়শী বলেন, `আমি খুব বেছে বেছে কাজ করি। গানটি আমার কাছে খুব ভালো লেগেছে। তাই এতে কণ্ঠ দিয়েছি। তাছাড়া এই গানটি আরো কয়েকটি ভাষায় বিভিন্ন শিল্পীকে দিয়ে গাওয়ানো হবে। তাই এটি আমার জন্য একটি চ্যালেঞ্জের বিষয়ও ছিল। সব মিলিয়ে ভালোভাবে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।`
এদিকে, শ্রীলংকার একই সুরকার এবং সঙ্গীত পরিচালকের সুর ও সঙ্গীতে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। গানের কথা হচ্ছে, `যেদিকে যত দূর তাকাই/তোমাকে শুধু খুঁজে পাই`। গানটি লিখেছেন শফিক তুহিন।
এইচএন/আরআইপি