চলে গেলেন সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া


প্রকাশিত: ০২:০৯ পিএম, ০২ জুন ২০১৫

চলে গেলেন বাংলা চলচ্চিত্রের দিকপাল প্রয়াত সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধা ৬টা ৬ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

এর আগে শনিবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন জানান, ভর্তির পর ভেন্টিলেশনে রাখা হয়েছিল বিজয়াকে।

বিজয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।