সোশ্যাল মিডিয়ার রাজা রানি শাহরুখ-প্রিয়াঙ্কা


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৩ জুন ২০১৫

বলিউডের অন্যতম জনপ্রিয় বিনোদন পোর্টাল বলিউড লাইফ সম্প্রতি একটি সমীক্ষা করেছে। সেখানে ভক্তদের বিচারে সোশ্যাল মিডিয়ার রাজা হয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান এবং রানি হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড লাইফ এই সমীক্ষাটি চালিয়েছিলো ভারত, রাশিয়া, ইউকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানুষের মধ্যে।

সোশ্যাল মিডিয়ার রাজা হওয়া প্রসঙ্গে শাহরুখ খানের মন্তব্য- সারা দুনিয়ার এত মানুষ যে তাকে সমর্থন করেছেন, সে জন্য তিনি কৃতজ্ঞ। ধন্যবাদ জানিয়েছেন বলিউড লাইফ নামের ওই বিনোদনের পোর্টালকেও।

এদিকে ৩২ বছর বয়সি প্রিয়াঙ্কা বলেছেন, আমি ছোট থেকেই নিজেকে রানি ভাবতে খুব ভালবাসি। তাই তিনি যখন মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন, তখন তিনি যতটা আনন্দিত, আপ্লুত হয়েছিলেন, এখন সোশ্যাল মিডিয়ার রানি হয়েও তার একইরকম অনুভূতি হচ্ছে। এছাড়া বলিউড লাইফের এই সম্মানে তিনি আপ্লুত, অভিভূত বলেও জানান বলিউডের এ পিগি চপস।

সোশ্যাল মিডিয়ার রাজা ও রানি নির্বাচিত করা ছাড়াও, বরুণ ধওয়ান সেলফি কিং-এর সম্মান পেয়েছেন, অর্জুন কপূর সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় নবাগত তারকার সম্মান পেয়েছেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।