সেলফি তুললেই সালমানের পাশে আপনি!


প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০৩ জুন ২০১৫

ছবিতে অভিনয়! তাও আবার খোদ বলিউড সুপারস্টার সালমান খানের পাশে৷ শুনতে অবাক লাগলেও এ রকম ঘটনাই সত্যি হতে চলেছে সালমান ভক্তদের জন্যে৷ সৌজন্যে, অবশ্যই বলিউডের ‘ভাইজান’৷ ‘বজরঙ্গি ভাইজান’ ছবির এক গানে সেলফি তুলেছিলন সালমান।

সেই সেলফিকেই ফ্যানদের জন্য ছড়িয়ে দিতে চাইছেন তিনি৷ ছবির গানের একটি রিমিক্স ভার্সন আসতে চলেছে৷ সেখানে আর পেশাগত অভিনেতারা নন, থাকবেন সল্লুর ভক্তকুল৷ তবে তার জন্য তুলতে হবে সেলফি৷

জানা গেছে, ভক্তরা সেলফি তুলে পাঠালে, সেখান থেকে ভক্তদের বেছে নেবেন খোদ সালমান৷তিনি চাইছেন, ছবির গানটি দেখে সেখানে সেলফির যে মুহূর্ত আছে, সেগুলোর মতো করেই যেন সেলফি পাঠান ভক্তরা৷

যাদেরকে পছন্দ হবে সালমানের, তাদেরকে তিনি সুযোগ দেবেন ‘সেলফি লে লে’ গানের রিমিক্স ভার্সনে। যদিও ছবির প্রমোশনেরই এ এক বিশেষ পরিকল্পনা৷

কিন্তু খোদ সালমান খানের পাশে দাঁড়িয়ে তার গানে অংশ নেওয়ার সুযোগ, মনে হয় না, সালমান ফ্যানরা মিস করবেন৷

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।