সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে! (ভিডিও)


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৪ জুন ২০১৫

শুক্রবার মুক্তি পাচ্ছে এফ আই মানিকের নতুন ছবি দুই পৃথিবী। এতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। তবে ছবির একটি অংশে শাকিব খান ও মিশা সওদাগরের সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এক সংলাপে মিশা সওদাগর বলেন - তুই বোধহয় জানিস না, তুই সুন্দরবনের বাঘের সামনে দাঁড়িয়ে আছিস!

এর উত্তরে শাকিব খান বলেন - তুই বোধ হয় জানিস না, সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে!

প্রশ্ন হচ্ছে সুন্দরবনে কী এখন পর্যন্ত কোন সিংহের সন্ধান পাওয়া গেছে?



এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।