শ্রেয়া ঘোষাল ঢাকায় আসছেন আজ


প্রকাশিত: ০৪:১৩ এএম, ০৫ জুন ২০১৫

ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল আজ ঢাকায় আসছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছাবেন শ্রেয়া। শ্রেয়া ঘোষালকে নিয়ে আয়োজিত ‘শ্রেয়া ঘোষাল নাইট’ শিরোনামের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
 
অনুষ্ঠানটি আয়োজন করেছে বে এন্টারটেইনমেন্ট। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘শ্রেয়া ঘোষাল নাইট’। সন্ধ্যা সাতটায় মঞ্চে উঠবেন শ্রেয়া। তবে ঢাকায় পৌঁছে সংবাদ সম্মেলনে অংশ নেয়ার কথা এখনও অনিশ্চিত।

কিছুদিন আগেই ঢাকা মাতিয়ে গেলেন বলিউড সুন্দরী দীপিকা পাডুকোন। সেই রেশ না কাটতেই আবারও ঢাকায় আসছেন বলিউডের আরও একজন তারকা। যার কণ্ঠের যাদুর ভক্ত বিশ্বের অনেকেই।
 
বলিউডে নিয়মিত হলেও শ্রেয়া ঘোষাল একজন বাঙালি। ভারতের পশ্চিমবঙ্গে জন্ম তার। বলিউডে এ পর্যন্ত শতাধিক জনপ্রিয় গানের যাদুকর এই শিল্পী। বর্তমান সময়ে ভারতের বলিউড ছাড়া টালিউডেও বেশ জনপ্রিয় তিনি। এছাড়াও তিনি নেপালি, তামিল, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবিসহ আরও অনেক ভাষার গানে কণ্ঠ দিয়েছেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।