মারুফের সঙ্গে বিধ্বস্তে পুষ্পিতা পপি
নন্দিত পরিচালক মুস্তাফিজুর রহমান বাবুর নতুন ছবি ‘বিধ্বস্ত’-এ মারুফের সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন পুষ্পিতা পপি।
বিধ্বস্তের চিত্রনাট্য লিখেছেন কাজী হয়াৎ। এতে সমাজের বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
আগামী ১২ জুন শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পুষ্পিতা পপি।
এতে কাজী মারুফ, পুষ্পিতা পপি ছাড়াও অভিনয় করবেন রুবেল, অরিন, অমিত হাসান, কাজী হায়াৎসহ আরো অনেকে।
এএ