ফুটবল তারকার প্রেমে রিহান্না
পপ তারকা রিহান্না ডুবেছেন ফরাসি ফুটবলার করিম বেনজেমার প্রেমে। বিষয়টি নিয়ে এতদিন কানাঘুষা চললেও সম্প্রতি এক সকালে তাদের একসাথে নাস্তা করার বিষয়টি তাদের প্রেমের বিষয়টিই জানান দিচ্ছে। ফরাসি তারকা ফুটবলার করিম বিশ্বের দামি ক্লাব রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার।
সকালে করিমের সাথে দেখা করার আগে সেখানকার একটি নাইট ক্লাব গ্রিফেনে রাতে ছিলেন রিহান্না।
তবে সেখানে কাউকে কিছু জানাননি তিনি। মিডিয়া থেকে লুকিয়ে থাকতেই এই সুক্ষ্ম পরিকল্পনা করেছিলেন ৩৭ বছর বয়সী এই তারকা। শেষ বিশ্বকাপে জার্মানের কাছে হেরে যাবার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করিমকে সমবেদনা জানান রিহান্না। তখন থেকেই অনেকে ধারণা করছিলেন নিকট ভবিষ্যতে হয়তো এই দু’জনের প্রেমের গুঞ্জন শোনা যাবে। সেই ধারণাই হয়তো মিলে গেল।
ক্রীড়া তারকাদের সাথে রিহান্নার প্রেমের শিরোনাম এবারই প্রথম নয়। এর আগেও ক্রিস ব্রাউনের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর ২০১০ সালে লস অ্যাঞ্জেলেস বেসবল তারকা ম্যাট ক্যাম্পের সঙ্গে কিছুদিন প্রেম করেছেন রিহান্না।
এআরএস/এমএস