টুইটার ছেড়ে দিবেন সালমান!


প্রকাশিত: ০৪:২২ এএম, ১১ জুন ২০১৫

সম্প্রতি শাহরুখ ও আমিরকে বন্ধু অভিহিত করে বলিউডের দাবাং খ্যাত সালমান তার দর্শকদের প্রতি ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে বলেছেন, তার টুইটার অনুসারীরা অযথাই তিন খানের মধ্যে কে সেরা তা নিয়ে তর্ক-বিতর্ক ও আপত্তিকর মন্তব্য করে সময় নষ্ট করেন। এ অবস্থা চলতে থাকলে টুইটার ছেড়ে দেওয়ার হুমকি দেন সালমান। খবর জি-নিউজ।

সম্প্রতি সালমান তার টুইটারে বলেন, অনেকেই ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে তিন খানের মধ্যে কে সেরা তা নিয়ে তর্ক-বির্তক ও খারাপ মন্তব্য করছে। তিনি জানান, বলিউডের বাকি দুই খান আমির ও শাহরুখ তার ঘনিষ্ট বন্ধু এবং তাদের তিনজনের মধ্যে কে সেরা তা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এই সব খারাপ মন্তব্য করে সময় নষ্ট না করে ছুটির দিনে কেবল টুইটার ব্যবহারের পরমর্শ দেন তিনি।

ভক্তদের প্রতি ক্ষোভ প্রকাশ তিনি বলেন, যারা ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আমার বন্ধু ও সহকর্মীদের কাছে ছোট করে তারা আমার ভক্ত নয়। এমন নোংরা কাজ করার জন্য টুইটার ব্যবহারে না করার পরামর্শ দেন।

তিনি বলেন, আমি টুইটারে এসেছি ভালোবাসা ছড়াতে কাউকে অপমান করতে নয় আর যারা আমাকে আমার সহকর্মীদের কাছে এভাবে খাটো করেন তাদের জন্য আমি টুইটারে আসিনি।

সালমান আরো বলেন, শাহরুখ, আমিরও এসব বাজে জিনিস পছন্দ করে না আর আমাদের মধ্যে কে প্রথম তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই।

টুইট বার্তার শেষাংশে সালামান হিন্দিতে বলেন, আমি টুইটারে আমার সহকর্মীদের সঙ্গে তুলনা করতে আসি না। অনুসারীদের সংখ্যায় কে প্রথম আর এক দ্বিতীয় তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই। দয়া করে আপনারাও মাথা ঘামাবেন না।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।