ট্রেলারেই বাজিমাত ম্যাকবেথ (ভিডিও)
জনপ্রিয় সাহিত্যিক শেকসপিয়রের ট্র্যাজেডি নাটক ম্যাকবেথ পড়েননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। এবার সেই নাটক অবলম্বনেই নির্মিত হয়েছে চলচ্চিত্র।
ইতোমধ্যে প্রকাশ পেয়েছে মুভিটির ট্রেলার। এখন পর্যন্ত ২২ লাখ বার দেখা হয়েছে ট্রেলারটি। কুঁড়িয়েছে ব্যাপক প্রশংসা। উপন্যাসের আনুগত্য, লোভ, প্রেম, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা ও করুণ অনুশোচনার যে গল্প তার অনেকটাই ফুটে উঠেছে ছবির ট্রেলারটিতে। সব দেখে মনে হচ্ছে জমজমাট আরও একটি ছবি পেতে যাচ্ছে দর্শক।
ব্রিটিশদের এই ‘ম্যাকবেথ’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন খ্যাতিমান তারকা মাইকেল ফাসবেন্ডার। আরও অভিনয় করেছেন মেরিয়ন কটিলার্ড, ডেভিড থেলিসসহ অনেকে। ছবিটির পরিচালনায় আছেন জাষ্টিক কুর্জাল। ম্যাকবেথ ছবির চিত্রনাট্য করেছেন টড লুইস, মাইকেল লেসিলি ও জ্যাকব কসকফ। প্রযোজনা করেছেন আয়ান ক্যানিং, লরা হাস্টিংস-স্মিথ ও এমিলি শেরম্যান।
উল্লেখ্য, মাসখানেক আগে কান চলচ্চিত্র উৎসবে ‘ম্যাকবেথ’র প্রিমিয়ার হয়। সেখানে সমালোচকরা সিনেমাটির বেশ প্রশংসা করেন। ‘ম্যাকবেথ’ যুক্তরাজ্যে মুক্তি পাবে চলতি বছরের ২ অক্টোবর।
আরএএইহচ/এলএ