দেবের ইচ্ছা


প্রকাশিত: ১১:৪৩ এএম, ১১ জুন ২০১৫

সৌমিত্র চট্টোপাধ্যায় বাঙালির চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তি। তার সাথে নতুন প্রজন্মের সুপারস্টার দেবের দেখা হয়েছে বহুবার। কিন্তু কখনো একসঙ্গে কাজ করা হয়ে উঠেনি।

এবার কিংবদন্তি সৌমিত্রের সাথে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন সুপারস্টার দীপক অধিকারী দেব। সম্প্রতি দেব তাদের একসঙ্গে ছবি সামাজিক যোগাযোগ মাধমে দিয়ে জানিয়েছেন তার মনের কথাটি।

তিনি লিখেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মানুষের সঙ্গে দেখা হওয়া সবসময়ই আনন্দের। শুধু একজন তুখোড় অভিনেতা হিসেবেই নয়, তাকে ব্যক্তিগতভাবেও চেনেন তিনি। নানা বিষয়ে তার সঙ্গে আড্ডাও হয়েছে। দেব জানিয়েছেন, এরকম মানুষ পাওয়া ভার। যতবার তার সঙ্গে আড্ডা হয়েছে মেধা, মনন, হিউমার সব মিলিয়ে দেবের মনে হয়েছে যেন এক স্কুলের সামনে বসে আছেন তিনি।

ইন্ডাস্ট্রিতে এতদিন কাটিয়ে দেওয়ার পরও এখনও একসঙ্গে কাজ করা হয়নি তাদের। দেবের ইচ্ছে, কোনো একদিন কিংবদন্তি এই অভিনেতার সঙ্গে কাজ করবেন তিনি।


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।