গ্রেফতার হয়ে কারাগারে মিকা সিং! (ভিডিও)


প্রকাশিত: ১২:৩০ পিএম, ১১ জুন ২০১৫

উল্টা পাল্টা স্বভাবের জন্য বরাবরই আলোচনায় থাকেন। সর্বশেষ এক কনসার্টে গাইতে গিয়ে মেজাজ হারিয়ে চড় মেরে বসেন এক ডাক্তারকে। ব্যাস। এবার সেই জের ধরেই লাল দালানের বাসিন্দা হলেন বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং।

জানা গেছে, গেল বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছে দিল্লী পুলিশ। তিনি বর্তমানে কারাগারেই আছেন। তবে ধারণা করা হচ্ছে, পশ্চিম দিল্লীর ইন্দ্রপুরী পুলিশ স্টেশন থেকে অচিরেই জামিনে মুক্তি পেয়ে যাবেন মিকা সিং।স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

চলতি বছরের এপ্রিলে দিল্লীতে কনসার্ট চলাকালে এক ডাক্তারকে শারিরীক নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে মিকা সিংয়ের বিরুদ্ধে। এ অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। তারপরই গ্রেফতার করা হয় ৩৮ বছর বয়সী এই কণ্ঠশিল্পীকে।

নির্যাতিত ওই ডাক্তারের নাম শ্রীকান্ত। তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ। তার অভিযোগ, মাস দু’য়েক আগে দিল্লীতে আয়োজিত ওই কনসার্ট চলাকালে মঞ্চের ওপরেই মিকা সিং আঘাত করেন তাকে।

এ অভিযোগ উড়িয়ে দেওয়ার কোনো উপায় মিকা সিংহের সামনে নেই। কারণ, কনসার্টে উপস্থিত বিপুল দর্শক ঘটনাটির সাক্ষী। এমনকি থাপ্পড় মারার ভিডিও ফুটেজও রয়েছে অনলাইনে।

তবে থাপ্পড়ের কারণ হিসেবে মিকা সিং বলছেন, ‌কনসার্টের সময় মাতাল অবস্থায় ছিলেন ডাক্তার শ্রীকান্ত। তাকে বারবার মহিলাদের পাশে দাঁড়াতে নিষেধ করা হলেও তিনি তা শোনেননি। উল্টো আমার সঙ্গে বাজে ব্যবহার করছিলেন।’

ভিডিওতে দেখুন চিকিৎসককে মিকা সিংয়ের দৃশ্য :




এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।