মুক্তি পাচ্ছে জোলির দ্বিতীয় ছবি
‘আনব্রোকেন’ এর পর অ্যাঞ্জেলিনা জোলির পরিচালনায় মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় ছবি। ছবির নাম ‘বাই দ্য সি’। একাধারে এ ছবিটির গল্প রচনা, পরিচালনা ও অভিনয় করেছেন জোলি। এ ছবির শেষের অংশের কাজ চলছে এখন। ছবিটি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই লিখেছেন এবং সেই অনুযায়ী নির্মাণ করছেন এ তারকা। এখানে তার বিপরীতে রয়েছেন জোলির স্বামী ও জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট।
মূলত সম্পর্কের ছন্দপতন নিয়ে নির্মাণ হচ্ছে এ ছবি। সম্প্রতি এ ছবির একটি দৃশ্য করতে গিয়ে পোশাকবিহীন ক্যামেরাবন্দি হয়েছেন জোলি। এর মাধ্যমে দীর্ঘদিন পর এমন নগ্নদৃশ্যে কাজ করলেন এ অভিনেত্রী। ছবির একটি স্নানদৃশ্য করতে গিয়ে পুরোপুরি পোশাকবিহীন নগ্ন জোলিকে আবিষ্কার করা যাবে। আর স্নানরত অবস্থাতেই ব্র্যাড পিট রোমান্স করবেন জোলির সঙ্গে। এরই মধ্যে জোলির এমন নগ্ন হওয়ার বিষয়টি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে।
এবারও তার এ ছবি বক্স অফিস কাঁপাবে বলেই মানছেন হলিউড বোদ্ধারা। তবে জোলি ব্যবসায়িক দিকটিকে তেমন মাথায় রাখছেন না। বিষয়বস্তুকে প্রাধান্য দিয়েই ছবির কাজ এগিয়ে নিচ্ছেন।
এআরএস/পিআর