নতুন স্পাইডারম্যান


প্রকাশিত: ১১:০৬ এএম, ২৪ জুন ২০১৫

মাত্র ১৯ বছর বয়সেই দর্শকদের মন জয় করে ফেলতে সক্ষম হয়েছেন ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড। আর তাই সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওর তীক্ষ্ণ নজর এখন এই তরুণ অভিনেতার দিকে।

সম্প্রতি বিখ্যাত এ প্রযোজনা প্রতিষ্ঠান দুটি মঙ্গলবার ঘোষণা করে টম হল্যান্ডই পরবর্তী স্পাইডার তারকা। পরের কিস্তির স্পাইডারম্যান হচ্ছেন এই তরুণ। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের জুলাই মাসে। তবে আগামী বছরের মাঝামাঝি ‘ক্যাপ্টেন আমেরিকা-সিভিল ওয়ার’  ছবিতে হল্যান্ডকে স্পাইডারম্যান হিসেবে পাওয়া যাবে বলে আশার কথা শুনিয়েছেন নির্মাতারা।

উল্লেখ্য, এদিকে নতুন স্পাইডারম্যান হিসেবে টম হল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্তে অনেক দর্শকই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে হতাশা ব্যক্ত করেছে। কারণ এবার স্পাইডারম্যানের ভূমিকায় একজন নিগ্রোকে দেখার ইচ্ছে ছিল অনেকেরই।

আরএএইচ/এএইচ/আরআইপি/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।