নীনার গানে কল্যাণ


প্রকাশিত: ১১:২৯ এএম, ২৪ জুন ২০১৫

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত গায়িকা নীনা রহমানের একটি গানের মডেল হয়েছেন অভিনেতা কল্যাণ কোরইয়া। গানের ভিডিওটি নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু। `ভুল করে ডেকো না` শিরোনামের এ ভিডিওতে তার সঙ্গে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত মডেল পূজা কর।

এ বিষয়ে মডেল কল্যাণ বলেন, গত বছর যখন ক্যালিফোর্নিয়ায় গিয়েছিলাম তখন এর কাজটি করেছি। পূজা ভারতের পাঞ্জাবের মেয়ে। খুব আন্তরিক ধরনের সহশিল্পী তিনি।

খালিদ মাহমুদ মিঠু জানান, ভিডিওটি গায়িকার নতুন অ্যালবামের টাইটেল গান থেকে নির্মাণ করা হয়েছে। এটির চিত্রধারণ হয়েছে যুক্তরাষ্ট্রে। বর্তমানে ভিডিওটির সম্পাদনার কাজ চলছে।  

উল্লেখ্য, আমেরিকায় বাঙালি কমিউনিটিতে বেশ পরিচিত নাম নীনা রহমান। গান ছাড়াও তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

বিএ/আরআইপি/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।