মুক্তি পাচ্ছে চাষী নজরুলের শেষ চলচ্চিত্র (ভিডিও)
প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত শেষ সিনেমা ‘অন্তরঙ্গ’। জানা যায় ২৫ জুন, বৃহস্পতিবার সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে।
গুণী নির্মাতা চাষী নজরুল ইসলামের হাত ধরে চলচ্চিত্রে কাজ শুরু করেন আলিশা। এদিকে চাষী নজরুলের সিনেমাটি মুক্তির মধ্য দিয়ে পর্দায় নায়িকা হিসেবে অভিষেক ঘটছে আলিশা প্রধানেরও। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল, অভিনেত্রী আলিশা ও চিত্রনায়ক ইমন। এতে আরো অভিনয় করেছেন অমিত হাসান, অরুণা বিশ্বাসসহ অনেকে।
প্রযোজনা সূত্রে জানা গেছে, রোজার ঈদের পরই মুক্তি পেতে যাচ্ছে চাষী নজরুল ইসলাম পরিচালিত সর্বশেষ সিনেমা অন্তরঙ্গ।
আরএএইচ/এলএ/আরআইপি