রাজ্জাকের মতো তৌসিফ আর কবরীর মতো তিশা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৮

বিশ্ব ভালোবাসা দিবসের একটি নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। ‘মনজুড়ে’ নামের এই নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ। জাফরিন সাদিয়ার গল্পে যৌথভাবে নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন জাফরিন সাদিয়া ও তাইমুর মাহমুদ শমীক।

নির্মাতা রাহাত জানালেন, আশির দশকে রাজ্জাক-কবরী যে ধারার সিনেমায় অভিনয় করতেন, সেই ফ্লেভারে ‘মনজুড়ে’ নাটকটি নির্মিত হয়েছে। যেখানে তৌসিফকে রাজ্জাক ও তিশাকে কবরীর মতো লাগবে। গল্পটা একেবারেই ক্লাসিক এবং ফিল্মি। তাছাড়া নাটকে গ্রাম-শহরের সবকিছু ফিল্মি কায়দায় দেখানো হয়েছে।’

নাটক সম্পর্কে তিশা বলেন ‘নাটকটিতে অভিনয় করে তৃপ্তি পেয়েছি। এই কাজটি করে সন্তুষ্ট আমরা। আশকরি দর্শকদেরও অনেক ভালো লাগবে।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন তালহা খান, কাজী উজ্জ্বল, শিল্পী সরকার অপু, সামির, হৃদিতা প্রমুখ।

নাটকটিতে একটি গানও থাকছে । গা্নটির সংগীত আয়োজন করেছেন অরূপ, কণ্ঠ দিয়েছেন রাফি আহমেদ ও গানের কথা লিখেছেন জাফরীন সাদিয়া। ১৩ই ফেব্রুয়ারি রাত পৌনে ৯টায় জিটিভি এর বিরতিহীন বিনোদন আয়োজনের অংশ হিসেবে প্রচার হবে ‘মনজুড়ে’।

এমএবি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।