চাঁদ উঠেছে ফুল ফুটেছে অথৈ-সজলের মনে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৬ মে ২০১৮

কিছুদিন আগেই পর্দা উঠেছে চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার ২০১৮ এর গ্র্যান্ড ফিনালের। প্রায় ১২ হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে এবারের আসরে দ্বিতীয় রানারআপ হয়েছেন সামিয়া আক্তার অথৈ। আজ শনিবার সকালে রাজধানীর উত্তরায় একটি শুটিংবাড়িতে ঈদের একটি বিশেষ নাটকের শুটিংয়ে অংশ নিলেন এ লাক্স তারকা।

নাটকটির নাম 'চাঁদ উঠেছে ফুল ফুটেছে'। এটি পরিচালনা করছেন রেজানূর রহমান। এ নাটকে অথৈ’র বিপরীতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদূন নূর সজল।

লাক্স তারকা অথৈ বলেন, ‘সজল ভাই আমার পছন্দের একজন অভিনেতা। কাজের বিষয়ে অনেক হেল্পফুল এবং ভীষণ মিশুক তিনি। অনেক মজার একটা মানুষ। কাজ করতে গিয়ে আনন্দ পাচ্ছি। আর নাটকের গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। একজন ফটোগ্রাফার ও একটি মেয়ের গল্প দেখা যাবে এখানে।’

সজল বলেন, ‘এখানে আমি একজন ফটোগ্রাফার অথচ আমার তেমন টাকা পয়সা নেই। অথৈ আমাকে প্রায় টাকা পয়সা দেয়। সেই টাকা আমি ভুল পথে ব্যয় করি। সুন্দর একটা গল্প। আসছে ঈদ উপলক্ষে এ বিশেষ নাটকটি চ্যানেল আইয়ে প্রচার হলে দর্শক বিনোদিত হবে বলে আমার প্রত্যাশা।’

এমএবি/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।