‘রাক্ষস’ ছবির আইটেম গানে ‘ফিল আছে ভাই’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২০ মার্চ ২০২৬
‘রাক্ষস’ ছবির আইটেম গানে ‘ফিল আছে ভাই’

ঈদের আগমুহূর্তে মুক্তি পেয়েই আলোচনায় ‌‘রাক্ষস’ সিনেমার আইটেম গান ‘বিলেত রাজা’। গানের ঝাঁজ আর নাচের এনার্জিতে মুগ্ধ হয়ে নেটিজেনদের মুখে এখন একটাই কথা, ‘ফিল আছে ভাই!’

রোজার ঈদকে সামনে রেখে মুক্তি পেয়েছে ‘রাক্ষস’ সিনেমার আইটেম গানটি। বৃহস্পতিবার (১৯ মার্চ) রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার পর থেকেই গানটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

গানটিতে প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় দেখা গেল বলিউডের অভিনেত্রী নাতালিয়া জানোশেককে। তার গ্ল্যামারাস উপস্থিতি আর নাচের পারফরম্যান্সের সঙ্গে তাল মিলিয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। দুজনের হাই-ভোল্টেজ উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

‘বিলেত রাজা’ গানের কথা ও কণ্ঠ দিয়েছেন জি. এম. আশরাফ, সঙ্গে কণ্ঠে ছিলেন দোলা রহমান। সংগীতায়োজন করেছেন আদিব কবির।

মুক্তির পর মাত্র ১৯ ঘণ্টায় গানটি ৪ লাখের বেশি ভিউ অতিক্রম করেছে। মন্তব্যের ঘরে দর্শকদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘পুরাই খাইয়া দিছে, সিয়ামের এমন পারফরম্যান্স ভাবা যায়!’

আবার কেউ বলছেন, ‘ফিল আছে ভাই, গানে সেই ফিল আছে।’ অনেকেই এটিকে বছরের সেরা আইটেম গান বলেও মন্তব্য করেছেন।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

এর আগে একই প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন নির্মাণ করেছিল বরবাদ সিনেমা, যা বক্স অফিসে বড় সাফল্য পায়।

সব মিলিয়ে ঈদের আগেই ‘রাক্ষস’-এর এই আইটেম গান দর্শকদের মাঝে আলাদা উন্মাদনা তৈরি করেছে।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।