আলোচনায় সঞ্জয় দত্তের সঙ্গে ঐশ্বরিয়ার অন্তরঙ্গ দৃশ্য (ভিডিও)


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৬ আগস্ট ২০১৫

আলোচনায় উঠে এসেছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে একটি ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে ঐশ্বরিয়া রাইয়ের আনসেন্সরড ভিডিও। আলোচনার মূলে রয়েছেন অ্যাশের স্বামী অভিষেক বচ্চন।

বিভিন্ন সুত্রে প্রকাশিত খবরে জানা গেছে, বি টাউনের ছোট বচ্চন ওই ছবিতে সঞ্জু বাবার সাথে তার স্ত্রীর ঘনিষ্ঠ দৃশ্যের ভিডিওটি মেনে নিতে পারছেন না। তাই তিনি সেটি কেটে ফেলতে ছবিটির পরিচালককে নির্দেশ দিয়েছেন। সেইসাথে না কাটলে মামলা করার আল্টিমেটামও দিয়েছেন।

অবশ্য, শুধু পরিচালককেই নয়, জানা গেছে নিজের স্ত্রীকেও আল্টিমেটাম দিয়েছেন অভিষেক। তিনি সরাসরি বলে দিয়েছেন, এমন আবেদনময় ও আপত্তিকর কোনো দৃশ্যে তিনি নিজের স্ত্রীকে দেখতে চান না। সেখানে নায়ক যে-ই হোক না কেন!
/গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন গসিপ খবরে জানা গেছে, মেয়ে হওয়ার পর ক্যারিয়ারে কিছুটা ধস নামায় শঙ্কিত সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই। সমালোচকদের মতে সিনে পাড়ায় ফের প্রতিষ্ঠা পেতে একের পর এক বেশ কিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করতে আগ্রহী হয়ে উঠেছেন তিনি। তারই একটি দৃশ্য ছিলো সঞ্জয় দত্তের বিপরীতে।

কিন্তু স্ত্রীর এহেন অভিনয় মেনে নিতে পারছেন না অভিষেক। তাই এ নিয়ে স্ত্রী ও বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে মনোমালিন্যও হয়েছে তার-খবর ভারতীয় গণমাধ্যমের।

তবে স্বামীর আপত্তিকে উড়িয়ে দিয়েছেন নীল নয়না অ্যাশ। তার দাবি, একজন অভিনেত্রীর কাছে অভিনয়টাই বড় কথা। তাছাড়া, এই বয়সে আবেদনময়ী রুপে প্রতিষ্ঠা করাটাও একটা চ্যালেঞ্জ। পুরো বিষয়টি ঐশ্বরিয়ার কাছে শিল্পের মতোই সুন্দর।

উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে মুক্তি পাওয়া লীনা যাদব পরিচালিত ‘শব্দ’ ছবিতে ঘনিষ্ট দৃশ্যে দেখা গিয়েছিলো সঞ্জয় ও ঐশ্বরিয়া জুটিকে। দেখুন সেই ছবির জনপ্রিয় একটি গান


এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।