নিজের সার্জারি প্রসঙ্গে যা বললেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৬
তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আজ (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছে, তার দ্বিতীয় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমার দ্বিতীয় সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তৃতীয় সার্জারিটিও করতে হবে, তবে এখনই নয়-নিউরোসার্জন প্রস্তুতি নিচ্ছেন, কয়েক মাস সময় লাগবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও দোয়া প্রার্থনা করছি।”

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমার অপারেশন করা হয়েছিল। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

আরও পড়ুন:
বিতর্কে শাকিব খানের ‘প্রিন্স’, লোকসানের দায় প্রযোজককেই নেয়ার দাবি 
লাক্স সুপারস্টার হয়ে দামি গাড়িসহ কী কী পেলেন রাজশাহীর মেয়ে বর্ণিতা 

তানিয়া বৃষ্টির এই আপডেট ভক্তদের মধ্যে স্বস্তি বয়ে এনেছে, যারা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন। অভিনেত্রী আশা প্রকাশ করেছেন, চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে আবার কাজে ফিরবেন। অনুরাগীরা তার জন্য প্রার্থনা করছেন।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।