উড়ে যাওয়া পাখির চোখে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০২ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯

দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ গান প্রকাশ করলো। তাদের ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের দ্বিতীয় গান ‘উড়ে যাওয়া পাখির চোখে’। এটি গেল ৫ ডিসেম্বর ‘অ্যাশেজ বাংলাদেশ’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

উৎসর্গ করে এই গানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুকে। গানটি ইউটিউবে আপলোড করার পর এখন পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারেরও বেশিবার শোনা হয়েছে।

গানটি নিয়ে অ্যাশেজ ব্যান্ডের ভোকালিস্ট জুনায়েদ ইভান বলেন, ‘আমরা বিশ্বাস করি কিংবদন্তির কখনো মৃত্যু হয় না। প্রজন্ম থেকে প্রজন্ম আইয়ূব বাচ্চু বেঁচে থাকবেন। এ দেশের ব্যান্ড সংগীতে তার অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে মনে করবে সবাই। আমরা চেষ্টা করেছি একটি গানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাতে।’

তিনি আরও বলেন, ‘বেঁচে থাকার দীপ্তশিখা নিভে গেলে পুনরায় আগুন জ্বালাবার জন্য নিজের ভেতর যে জেদটুকু থাকা জরুরি তা এই গানের উপজীব্য বিষয়। আশা করছি গানটি আমাদের ভক্ত ও শ্রোতাদের ভালো লাগবে।’

যাত্রা শুরুর পর ব্যান্ডটি দশ বছর পার করেছে। ব্যান্ডটির প্রথম অ্যালবামের নাম ছিলো ‘ছারপোকা’। অ্যালবামটি শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলো।

গানটির ভিডিও লিঙ্ক :

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।