প্রকাশ হলো আঁখি আলমগীরের নতুন গান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নতুন একটি গান নিয়ে এলেন আঁখি আলমগীর। অনুরূপ আইচের কথায় ‘তোমারি কারণে’ শিরোনামের গানটির সুর করেছেন ফাজবির তাজ ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে গানটি।

রোববার রাতে গানটির প্রকাশ উপলক্ষে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান এসএস মাল্টিমিডিয়া হাউস।

গানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘গানটিতে যখন কণ্ঠ দিয়েছি তখনই অনেক ভালো লেগেছে। তবে সময়ের অভাবে এর গানের ভিডিওতে উপস্থিত হতে পারিনি। তবে আশা করছে গানচিত্রটি সবার মন ছুঁয়ে যাবে। এসএস মাল্টিমিডিয়াকে ধন্যবাদ। প্রতিষ্ঠানটির বয়স বেশিদিন হয়নি। আমি মনে করি, এভাবে যদি নতুন নতুন প্রতিষ্ঠানগুলো উঠে আসে, তাহলে নতুন নতুন শিল্পীরাও উঠে আসবে।’

এসএস মাল্টিমিডিয়া হাউসের উপদেষ্টা বিলিয়ান বিপু বলেন, ‘আঁখি আলমগীরের কণ্ঠে ভিন্ন রকম একটা জাদু আছে। আমার বিশ্বাস নতুন গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে।’

কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিওটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ। এতে মডেল হয়েছেন আসিফ ইমরোজ ও আরিয়ানা জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আঁখি আলমগীর, এসএস মাল্টিমিডিয়া হাউসের উপদেষ্টা বিলিয়ান বিপু, নির্মাতা ওসমান মিরাজ ও মডেল আরিয়ানা জামান প্রমুখ।

এমএবি/এলএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।