করোনায় আক্রান্ত নায়ক সাইমন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ পিএম, ০৮ আগস্ট ২০২১

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রনায়ক সাইমন সাদিক করোনায় আক্রান্ত। আজ রোববার (৮ আগস্ট) নিজেই তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি জাগো নিউজকে বলেন, 'কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত আমি৷ মনে একটা ভয় কাজ করছিলো। সেজন্য পরিবারের সবার থেকে আলাদা ছিলাম। শরীর কিছুতেই সারছে না।

তাই টেস্ট করালাম। আজ জানতে পারলাম আমার কোভিড-১৯ ভাইরাস পজিটিভ।'

সবার কাছে দোয়া চেয়ে এ নায়ক বলেন, 'সবার কাছে দোয়া চাই যেন এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি৷ সবাই সাবধানে ও নিরাপদে থাকুন।'

বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন সাইমন।

এর আগে চলতি সপ্তাহেই করোনার টিকার প্রথম ডোজ সম্পন্ন করেছেন এ নায়ক৷ গেল ১ আগস্ট তিনি টিকা নেন। তার দুদিন পরই জ্বরে আক্রান্ত হন।

এদিকে সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়েছেন সাইমনের মা।

এলএ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।