ড. ইনামুল হকের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১১ অক্টোবর ২০২১

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ড. ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। সোমবার (১১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশের নাট্যশিল্পের বিকাশে ড. ইনামুল হকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার মৃত্যুতে দেশ একজন প্রথিতযশা নাট্যকারকে হারালো।

এর আগে দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ড. ইনামুল হক। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরএসএম/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।