মোমিন-স্বীকৃতির ‘শিখাইয়া পিরিতি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৩ জুন ২০২৩

সিনেমার প্লেব্যাকের পাশাপাশি একক গানে নিয়মিত কণ্ঠ দিচ্ছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। এরই ধারাবাহিকতায় নতুন একটি গানে কণ্ঠ দিলেন এই শিল্পী।

গানটির শিরোনাম ‘শিখাইয়া পিরিতি’। এই গানে তার সঙ্গে কণ্ঠে দিয়েছেন কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। গানটি লিখেছেন এবং সুর করেছেন রনক রায়হান। গানটির সংগীতায়োজন করেছেন আশিক ও উজ্জ্বল সিনহা! গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাহাত বাপ্পী।

গানটি প্রসঙ্গে মোমিন বিশ্বাস বলেন, স্বীকৃতি আপু আমার ভীষণ পছন্দের একজন মানুষ এবং শিল্পী। তার সঙ্গে গাইতে পারা অন্যরকম আনন্দের বিষয়! গানটি নিয়ে আমি আশাবাদী।’

Momin-(2).jpg

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্বীকৃতি বলেন, এই ধরনের গানের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। গানটি চমৎকার হয়েছে বলে আমার বিশ্বাস, মোমিনও চমৎকার গেয়েছে। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

জানা গেছে, ‘শিখাইয়া পিরিতি’ গানটি ঈদে উপলক্ষে আগামী ২৫ জুন ধ্রুব মিউজিক স্টেশন থেকে মুক্তি পাবে।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।