র‍্যাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৮ মার্চ ২০১৬
র‌্যাবের লোগো

১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বাহিনীটি।

এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল জিয়াউল আহসান প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সঙ্গীথ শিল্পী কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে জনসাধারণের সামনে আত্মপ্রকাশ করেছিল সন্ত্রাস দমনের লক্ষ্য গঠিত এই বাহিনীটি।

প্রতিষ্ঠার ১২ বছরে সারাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অভিযানে ১ লাখ ৬৬ হাজার ৬৭০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এর মধ্যে ১ হাজার ৭৭১ জন জামায়াতুল মুজাহিদীন (জেএমবি) ও হরকাতুল জিহাদসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য।

এআর/জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।