নতুন রুমি


প্রকাশিত: ০৩:২৫ এএম, ২১ ডিসেম্বর ২০১৪

গান নিয়ে পুরোপুরি ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীত পরিচালক-গায়ক আরফিন রুমি। ক’দিন আগেই প্রথম স্ত্রী অনন্যার সঙ্গে ডিভোর্স প্রক্রিয়া শেষ হয়েছে তার। তাই আইনি জটিলতা কাটিয়ে তিনি গানে আগের চেয়ে আরও বেশি মনোযোগী হয়েছেন।

সম্প্রতি আরফিন রুমি-সুইটির গাওয়া ‘মন শুধু তোমাকে চায়’ শীর্ষক একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। গানটি এরই মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এদিকে চলতি বছর রুমির সুর-সংগীতে কয়েকটি ছবিতে একাধিক গান প্রকাশ হয়েছে। সামনের দিনগুলোতে নতুন চমক নিয়ে আসছেন রুমি।

বর্তমানে একাধিক চলচ্চিত্রের সুর-সংগীতের কাজ করছেন তিনি। রুমি ভক্তদের জন্য সুখবর হলো, এরই মধ্যে এই সংগীত তারকা নতুন এককের কাজ শুরু করেছেন। এ অ্যালবামে একাধিক চমক থাকবে বলেও জানিয়েছেন রুমি। তার এ নতুন এ অ্যালবাম প্রকাশ পাবে নতুন বছরের প্রথমদিকেই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।