নতুন বছরে প্রিয়াংকার চমক
বেশ কয়েক বছর ধরে অভিনয়ের পাশাপাশি সংগীতেও দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড সুপার স্টার ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া। চলতি বছরেই অভিনয়, গানের পাশাপাশি প্রযোজনায়ও নাম লিখিয়েছেন তিনি।
আসছে নতুন বছর। আর কিছুদিন পরই নতুন নতুন সব পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন প্রিয়াংকা- এমনটাই জানিয়েছেন। তবে কি করতে যাচ্ছেন সেটা খোলাসা করে বলেননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াংকা বলেন, অভিনয় করে দর্শক ভালবাসা পেয়েছি। তাদের কাছে আসতে পেরেছি। এরপর গান আর প্রযোজনায়ও এসেছি। তবে নতুন বছরে আরও কিছু নতুন চমক থাকছে, যা এখনই কিছু বলতে চাই না। এতটুকু নিশ্চিত যে, গান কিংবা আমার প্রযোজনা প্রতিষ্ঠান ঘিরেই এ চমক থাকবে।
প্রিয়াংকার এমন রহস্যময় চমকের বিষয়টি এরই মধ্যে ভক্তদের বিশেষ এক আগ্রহের জায়গায় পরিণত হয়েছে। ‘মেরি কম’ ছবির বড় সফলতার পর আসছে নতুন বছরে ‘দিল ধাড়াকনে দো’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ম্যাডামজি’ ছবিগুলোতে কাজ করবেন বলিউডের এ তারকা।