মা দিবসের গল্পে তোমাকে ভালোবাসি মা


প্রকাশিত: ০৯:২৩ এএম, ০৪ মে ২০১৬

মা দিবসের জন্য মায়েদের আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত হল একটি একক নাটক। নাটকের নাম, ‘তোমাকে ভালোবাসি মা’। নাটকটিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ।

এছাড়া আরো অভিনয় করবেন দেখা যাবে ইন্তেখাব দিনার, শাওন, নাবিলা ইসলাম, আফরোজা, শিশু শিল্পী রোহানসহ আরো অনেকেই।

নাটকটি লিখেছেন আপেল মাহমুদ আর পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও।

আসছে মা দিবসকে কেন্দ্র করে নির্মিত হওয়া এই নাটকটি নিয়ে ইন্তেখাব দিনার বলেন, ‘আমরা সাধারনত মা দিবসে মাকে নিয়ে নাটক দেখি কিন্তু এই গল্পটি পুরোটাই ভিন্ন। এখানে মাকে উহ্য রেখেই মায়ের গল্প দেখানো হয়েছে। বাস্তবিক জীবনেও তাই, আমরা সবসময় মায়ের সাথে না থাকলেও মায়ের ছায়া আমাদের মাথার উপর থাকে প্রতিটি মুহুর্ত।’

মা দিবসের নাটক হিসেবে ‘তোমাকে ভালোবাসি মা’ নাটকটি এনটিভিতে সম্প্রচার হবে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।