ভালোবাসা দিবসে প্রাণ ফ্রুটোর জমকালো আয়োজন


প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কয়েক সপ্তাহ জুড়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছিল প্রাণ ফ্রুটো লাভ আউট লাউড প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীরা প্রাণ ফ্রুটোর ফেসবুক পেইজে সঙ্গীসহ সেলফি আপলোড করে। একই সঙ্গে ৩০০ শব্দের মধ্যে লিখে জানায় তাদের অনুভূতি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১৪ জুটিকে নিয়ে শনিবার রাতে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজন করা হয় ক্যান্ডেল লাইট ডিনার ও সেলিব্রেটিদের সাথে আড্ডা।



আড্ডায় অংশ নেন জনপ্রিয় জুটি নওশীন-হিল্লোল এবং নীরব-ঋদ্ধি। এসময় তারা বিজয়ী জুটিদের সঙ্গে মতবিনিময় করেন। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল জাগোনিউজ২৪.কম।



এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।