রাশিফল : ১৫ ফেব্রুয়ারি


প্রকাশিত: ০২:১৮ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দিনের শুরুতেই অর্থনৈতিক কর্মকাণ্ডে তেজিভাব বিরাজ করবে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ব্যাপারে আগের ব্যর্থতা ঘুচতে পারে। তীর্থভ্রমণের জন্য দিনটি শুভ।

মিথুন (২২ মে-২১ জুন)
বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। প্রিয়জনের মন পেতে হলে তার পছন্দের কোনো জিনিস উপহার দিন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। দূরের যাত্রা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ কড়া নাড়তে পারে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন। রাজনীতি থেকে দূরে থাকুন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বিদেশযাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
বেকারদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনার ব্যবসায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করতে পারে। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
শিল্পকলায় অবদানের জন্য সম্মাননা পেতে পারেন। বেকারদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। স্বাস্থ্য ভালো যাবে।

এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।