অনন্য স্থাপনা জেনারেল মোটরস কার্যালয়


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৪ মার্চ ২০১৫

শতাধিক সুউচ্চ দালান আর অনন্য স্থাপতশৈলীতে গড়ে উঠা শহর ডেট্রয়েট শহরের প্রধান আকর্ষণ জেনারেল মোটর গাড়ি কোম্পানির প্রধান কার্যালয়। কার্যালয় ভবনের নাম জিএম রেনেসেন সেন্টার। সাতটা সুউচ্চ গোলাকার ভবনের এই স্থাপনা নির্মিত হয় ১৯৭৭ সালে। জন পোর্ট ম্যান ভবনটির স্থপতি।

চারটি ৩৯ তলা চতুর্ভুজ অফিস টাওয়ার দিয়ে ঘেরা ৭৩ তলা ভবনটি আবাসিক হোটেল হিসেবে ব্যবহৃত হয়। ভবনটির নিচে শপিংমল, ব্যাংক ও খাবারের দোকান রয়েছে যা জনসাধারণের জন্য সবসময় খোলা থাকে। ভবনটিকে মনে হবে শহরের ভিতর আরেক শহর। রেনেসেন ভবনটির আয়তন ৫৫ লক্ষ ৫২ হাজার বর্গফুট যা পৃথিবীর অন্যতম বৃহৎ বাণিজ্যিক ভবন।

জেনারেল মোটরস সম্পর্কে কিছু কথা যা না বললেই নয়; এই কোম্পানিটি পৃথিবীর ৩৭টি দেশে ১৩ ব্রান্ডের গাড়ি নির্মাণ ও বাজারজাত করে থাকে। ব্রান্ড গুলো হলো শেভ্রলেট (শেভি), বুইক, কাডিলাক, জিএমসি, অপেল, উলিং, এলফেওন, হল্ডেন, এইচএসভি, ভাউক্সহল, জি-ফাং, উযদাউ, বাউজুন। দুই লক্ষেরও বেশি প্রকৌশলী, শ্রমিক এবং কর্মকর্তা রয়েছেন, তার মাঝে বাংলাদেশি প্রকৌশলীদের উপস্থিতি উল্লেখযোগ্য। ১৯০৭ সালে পথচলা শুরু হওয়া এই কোম্পানি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ গাড়ি নির্মাণকারী কোম্পানি।

জিএম প্রধান কার্যালয়টি কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের উইন্ডসর শহর ও মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের  মাঝে বয়ে চলা ডেট্রয়েট নদীর তীরে অবস্থিত।

লেখক : প্রকৌশলী সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্র।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।