রাশিফল : ২৭ এপ্রিল ২০১৫


প্রকাশিত: ০২:০৮ এএম, ২৭ এপ্রিল ২০১৫

মেষ (মার্চ ২১-এপ্রিল১৯): দিনের প্রথমভাগেই আপনার স্বপ্ন আর বাস্তবের মিলন ঘটবে। কিন্তু আপনার চিন্তার সঙ্গে আকাঙ্ক্ষার মিলন ঘটানোর দায়িত্ব নিজের। আপনাকে আজ ছায়াযুক্ত চলার পথ বেছে নিতে হবে, সেখানে পাবেন ভালোলাগার অনেক কিছু।

বৃষ (এপ্রিল২০- মে২০): সামান্য জটিলতাপূর্ণ দিন কাটবে আপনার। তবে সব জটিলতার সমাধানও আপনাকেই করতে হবে। আজ গুরুত্বপূর্ণ স্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় ঘটে যাবে। আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও তার উপদেশ কার্যকরী হবে।

মিথুন (মে২১- জুন২০): আজ আপনার নৈতিকতার বাস্তবতা প্রদর্শণের সময় এসেছে মিথুন। পাওনাদারের ধমক খাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই হয়ে যান সাবধান। ছোটবেলার কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করেই দেখা হয়ে যেতে পারে।

কর্কট (জুন২১- জুলাই২২): আজকের দিনটি আপনার জন্য বেশ আনন্দদায়ক এবং বন্ধুত্বপূর্ণ কর্কট। আশেপাশে উপকারী ও হিতাকাঙ্ক্ষী বন্ধুদের সমাগম লক্ষ্য করবেন, তাদের প্রতি যথার্থ সম্মান দেখাতে হবে। বিনিয়োগ শুভ।

সিংহ (জুলাই২৩- আগস্ট২২): আজকের দিনটি আপনার জন্য বেশ আনন্দদায়ক এবং বন্ধুত্বপূর্ণ সিংহ। আশেপাশে উপকারী ও হিতাকাঙ্ক্ষী বন্ধুদের সমাগম লক্ষ্য করবেন, তাদের প্রতি যথার্থ সম্মান দেখাতে হবে।

কন্যা (আগস্ট২৩- সেপ্টেম্বর২২): দিনটি কাটবে ছাড় দেয়ার মানসিকতার মধ্য দিয়ে। আপনার এই মহানুভবতা বন্ধুদের মাঝে সম্মানিত করবে অনেক বেশি। সামাজিক কোনো কাজের দায়িত্ব এসে জুটে যাবে আপনারই কাঁধে।

তুলা (সেপ্টেম্বর২৩– অক্টোবর২২): আজ পৃথিবীর আলো বাতাসের সঙ্গে আপনার চরম বোঝাপড়া হবে। আপনাদের কথপোকথনে শুধু শ্রোতা আপনি একাই কিন্তু দর্শক অনেক। তাই যা করার বুঝে শুনে করাই ভালো। দিনের মধ্যভাগে কোনো কাজে দারুণ অ্যাডভেঞ্চার লক্ষ্য করবেন।

বৃশ্চিক (অক্টোবর২৩– নভেম্বর২১): আপনি হয়তো নিজের চিন্তায়, কর্মে, পরিস্থিতিতে যা চাচ্ছেন তা পেয়েও যেতে পারেন দুপুর নাগাদ। তবে যা করবেন খুব ভেবে করতে হবে। আপনার পেছনে কিছু সন্দেহপ্রবণ লোকের আনাগোনা দেখা যাচ্ছে, যাদেরকে হয়তো খুব কাছের বলেই জানেন।

ধনু (নভেম্বর২২- ডিসেম্বর২১): অনেকের মধ্যে নিজেকে আলাদা করে আবিষ্কার করবেন আবারও। পরিবারের সদস্যদের কারো সাফল্যে মন আনন্দে ভরে উঠবে। দুপুরে জরুরি দাওয়াতে যেতে হবে পূর্বপরিক্ল্পনা ছাড়াই।

মকর (ডিসেম্বর২২- জানুয়ারি১৯): আপনি খুব ঠাণ্ডা মাথায় এগিয়ে যাচ্ছেন নিজের কাজে। ইচ্ছার বিরুদ্ধে আজ কারো সঙ্গে রোমান্সে জড়িয়ে যাবেন। সুন্দর কোনো স্থানে বেড়াতে যাওয়ার সুযোগ এসে যাবে।

কুম্ভ (জানুয়ারি২০- ফেব্রুয়ারি১৮): কুম্ভের জন্য দিনটি আনন্দমুখর। পরিবারের সদস্যদের সঙ্গে বের হতে হবে দর্শণীয় স্থানে। প্রিয় মানুষটি ছোট্ট কারণেই রেগে যেতে পারে। সামাজিক উচ্চস্থানীয় কাজের কিছু দায়িত্ব জুটে যাবে কপালে।

মীন (ফেব্রুয়ারি১৯- মার্চ২০): তীক্ষ্ণ দৃষ্টি আশা করছে আপনার বর্তমান পরিস্থিতি। কিছু অভ্যন্তরীণ বিষয়ে আজ সমাধান পেয়ে যাবেন। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেকে জয়ী হিসেবে আবিষ্কার করতে পারবেন দিনের শেষভাগে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।