আজকের জোকস : ২৭ এপ্রিল ২০১৫
ছোট মেয়ে : মা জানো, বড় আপা না অন্ধকারেও চোখে দেখতে পারে!
মা : তুই কি করে বুঝলি?
ছোট মেয়ে : কাল রাতে যখন বিদ্যুৎ চলে গেলো, তখনই শিবলী ভাইয়া এলেন, একটু পরেই অন্ধকারে আপা বললেন, এই তুমি সেভ করোনি কেন !
***
মেয়ে : আম্মু ছোট খালা মনে হয় মানুষ না!
মা : মানুষ না মানে !
মেয়ে : আম্মু আমি নিজ কানে শুনেছি!
মা : কি শুনেছিস?
মেয়ে : আব্বু খালাকে বলেছে, তুমি একটা পরী!
***
জনৈক রাজনীতিবিদ : এই ছেলেরা তোমরা এই কুকুর ছানাটিকে নিয়ে এত ঝগড়া করছ কেন?
বালকদ্বয় : আঙ্কেল আমরা ঠিক করেছি আমাদের মধ্যে যে সবচেয়ে বড় মিথ্যা কথা বলতে পারবে সেই এ কুকুর ছানাটা পাবে।
জনৈক রাজনীতিবিদ : বলো কী খোকারা ! তোমাদের মত বয়সে তো আমি মিথ্যা কী তাই জানতাম না!
বালকদ্বয় : তাহলে কুকুরছানাটি আপনিই পেলেন আঙ্কেল!
এইচএন/পিআর