রাশিফল : ০৮ জুন ২০১৫
বৃষ: কর্মকুশলতার স্বীকৃতি মিলতে পারে। সাংস্কৃতিক কাজকর্মে সাফল্যের ইঙ্গিত। অতিরিক্ত রক্তচাপ ও বাতজ বেদনা পীড়া দেবে।
মিথুন: কর্মীদের সঙ্গে মনোমালিন্যের জেরে ব্যবসায় জটিলতা। সমাজসেবায় দানধ্যানে তৃপ্তি। শত্রু ও চোর থেকে ক্ষতির আশঙ্কা।
মেষ: বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য সত্ত্বেও পদোন্নতি ফের বিলম্বিত হওয়ায় হতাশা। উদ্যমের অভাবে পরিকল্পনা ব্যর্থ হতে পারে। প্রিয়জনের বিয়ের ব্যাপারে সফল আলোচনা।
কর্কট: কর্মক্ষেত্রে অশান্তির অবসান। দাম্পত্য জীবনে শান্তি ও সাংসারিক শ্রীবৃদ্ধি।
সিংহ: বিজ্ঞজনের পরামর্শে পারিবারিক সমস্যার সমাধান। বন্ধুর সঙ্কটে পাশে দাঁড়াতে গিয়ে বিপত্তির আশঙ্কা।
কন্যা: প্রশিক্ষণের সুবাদে বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির সুযোগ। পৈতৃক বিষয়সম্পত্তি নিয়ে ঝামেলা মিটে যেতে পারে। পুরনো অসুখ ভোগাবে।
তুলা: স্মৃতিবিভ্রাট বা অন্যমনস্কতায় কর্মস্থলে বিড়ম্বনার আশঙ্কা। শৌখিনতার জন্য অকারণ অর্থ ব্যয়। পথেঘাটে বাড়তি সতর্কতা দরকার।
বৃশ্চিক: বিতর্কবিবাদ ও মকদ্দমায় জয়লাভের যোগ। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় পারিবারিক সমস্যায় মোকাবিলা। কর্মক্ষেত্রে বদলি ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ।
ধনু: বিকল্প কাজের সন্ধানে আশার আলো। দেরিতে হলেও উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ হতে পারে। স্বাধীন পথে উপার্জনকারীদের পক্ষে শুভ দিন।
মীন: কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্বের চাপে ক্লান্তি ও অবসাদ। বহুজন সমাগমে হৃদয়গ্রাহী বক্তৃতায় শ্রোতাদের মন জয়। চিত্রশিল্পী ও ভাস্করদের শুভ দিন।
মকর: কর্মে অধ্যবসায় সত্ত্বেও স্বীকৃতি ফের অধরা। চোর-বাটপাড়ের ব্যাপারে বাড়তি সর্তকতা দরকার।
কুম্ভ: তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ে জটিলতা বাড়বে। খেলাধুলায় কৃতিত্বের স্বীকৃতি। শারীরিক সমস্যায় ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে।
এআরএস/এমএস