আজকের জোকস : ০৮ জুন ২০১৫
বিয়ের পরদিন সকালের নাস্তায় রুটিতে কামড় দিয়ে স্বামী বলল, ‘এ কী! রুটিতে এটা কী মাখিয়েছ?’
নতুন বউ জবাব দিলো, ‘রুটি পুড়ে গিয়েছিল তো, তাই মাখনের বদলে স্যাভলন ক্রিম মাখিয়ে দিলাম। ভালো হয়নি খেতে?’
***
মার্কেটে কেনাকাটার সময় এক ভদ্রমহিলাকে ডাকলেন এক ভদ্রলোক, ‘এই যে শুনুন!’
ভদ্রমহিলা : বলুন।
ভদ্রলোক : এখানে এসে আমি আমার স্ত্রীকে হারিয়ে ফেলেছি। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি?
ভদ্রমহিলা : স্ত্রীকে হারিয়ে ফেলেছেন তো আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন?
ভদ্রলোক : না মানে, আমি লক্ষ করেছি, যখনই আমি কোনো অপরিচিত নারীর সঙ্গে কথা বলতে নিই, তখনই কোথা থেকে যেন আমার স্ত্রী এসে হাজির হয়!
***
গোপালের ভাইপো আর তার স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়া হচ্ছে দেখে গোপাল তাদের থামাতে গেল। গোপালকে দেখে তার ভাইপো বলতে লাগল, ‘দেখুন তো কাকা, আমি আগামী বছর একটা দুধেলগাই কিনব আর তাই শুনে আমার বউ বলছে, সে নাকি গাইয়ের দুধ দিয়ে পায়েস বানিয়ে তার বাপের বাড়ির গুষ্টিকে খাওয়াবে!’ গোপাল হাত তুলে তাদের থামাল। ‘আস্তে!’ ভাইপো থামল। এবার গোপাল ভাঁড় খেঁকিয়ে উঠল, ‘বদমাশ, তোর বউয়ের পায়েস তো পরে, বাড়ির পিছনে আমি যে শাক-সবজির বাগান করেছি, সেগুলো যে তোর গরুতে খাবে, সে খেয়াল আছে?’
এইচএন/পিআর